টঙ্গীতে আনসার সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
গাজীপুরের টঙ্গীতে এক আনসার সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জুনায়েদ (২৫) টঙ্গীর মরকুনে জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন।
টঙ্গী থানার এসআই আশরাফুল জানান, শনিবার দিবাগত ১০টার দিকে জুনায়েদ তার কর্মস্থলে দায়িত্ব পালন করতে যান। রাত ১১টার দিকে তিনি গুদামের বাথরুমে যান। এ সময় সেখানে একটি গুলির শব্দ শুনতে পান তার সহকর্মীরা। পরে সহকর্মীরা সেখানে ছুটে গিয়ে জুনায়েদের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন।
তিনি জানান, জুনায়েদ নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়।
আমিনুল ইসলাম/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, মামলা ছাড়াই কারাগারে জামায়াত নেতা
- ২ মাস্ক-ক্যাপ পরে যাত্রীবেশে কাউন্টারে ইউএনও, বাড়তি ভাড়া নেওয়ায় জরিমানা
- ৩ একসঙ্গে পাঁচ মরদেহ কখনও দেখেনি নিজপাড়াবাসী, এলাকাজুড়ে শোকের মাতম
- ৪ প্রধান সড়কে অবৈধভাবে পার্কিং করে যানজট সৃষ্টি, ১৬ গাড়ি জব্দ
- ৫ ফেনীতে লাইসেন্স ছাড়া মিলছে না তেল, পাম্পে পাম্পে তল্লাশি-জরিমানা