সীতাকুণ্ডে ট্রাকচাপায় প্রতিবন্ধী নারী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকচাপায় আছমা বেগম (৬৫) নামের এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। রোববার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার কদমরসুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছমা বেগম মানসিক প্রতিবন্ধী। তিনি সীতাকুণ্ডের কদমরসুল এলাকার সালাউদ্দীনের স্ত্রী।
বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবীব জানান, রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি ট্রাক আছমা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাক ও মরদেহটি উদ্ধার করেছে।
এর আগে রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে বাস-ট্রেন সংঘর্ষে দুই বাসযাত্রীর মৃত্যু হয়।
আবু আজাদ/বিএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা