গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকারের চাপায় শিশু সামিয়া আক্তার (৪) নিহত হয়েছে। নিহত সামিয়া স্থানীয় নজরুল ইসলামের মেয়ে। এ ঘটনায় ঘাতক প্রাইভেটকারটি জব্দ করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার ধনুয়া ফকির মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, জৈনাবাজার-শৈলাট গাজীপুর সড়কের ধনুয়া এলাকায় স্থানীয় ফকির মার্কেটের সামনে শিশু সামিয়া রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী রেনেটা হ্যাচারি লিমিটেড এর একটি প্রাইভেটকার শিশুটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে প্রাইভেটকারটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুর্গাপুরে ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত
- ২ গাজীপুরে ভাড়া বাসায় ঝুলছিল পোশাকশ্রমিকের মরদেহ
- ৩ তারেক রহমানের হস্তক্ষেপ চাইলেন জামায়াতের নবানির্বাচিত এমপি
- ৪ লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির ঘটনায় বিএনপির দুই কর্মী গ্রেফতার
- ৫ হাতিয়ায় বিএনপির সম্মানহানিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা