কসবায় বজ্রপাতে দুই কৃষক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই কৃষক। সোমবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের টিঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার দুয়ারা বাজারের মো. গফুর মিয়া (৫০) ও একই এলাকার সুজন (৫২)।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম জানান, বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামে জমিতে কাজ করার সময় ওই দুই কৃষক বজ্রপাতের শিকার হন। এ সময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এমন কোনো খারাপ কাজ নেই যা জামায়াতে ইসলাম করে না: বিএনপি প্রার্থী
- ২ হাদি ভাইয়ের আদর্শ আজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম
- ৩ সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির
- ৪ ২০০১ সালের পর বিএনপি অশিক্ষিতদের হাতে চলে গেছে: কর্নেল অলি
- ৫ ঢাকায় আন্দোলনকারীদের উপর গুলির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ