পঞ্চগড়ে নৈশকোচের ধাক্কায় দুই সন্তানসহ বাবা নিহত
পঞ্চগড়ের বোদা উপজেলায় নৈশকোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সন্তানসহ বাবা নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধনীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আক্তারুজ্জামান (৪৫), তার ৬ বছর বয়সী মেয়ে আফসা ইবনাত আদিয়া এবং ১৪ মাস বয়সী আব্দুল্লাহ। একই ঘটনায় মা তানিয়া আক্তার (৩৫) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত আক্তারুজ্জামান শিশু আবদুল্লার চিকিৎসার জন্য ঠাকুরগাঁও গিয়েছিলেন। রাতে স্ত্রী ও দুই সন্তানসহ পঞ্চগড় ফেরার পথে ঢাকাগামী যাত্রীবাহী একটি নৈশকোচ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আক্তারুজ্জামান মারা যান। হাসপাতালে নেয়া পথে দুই সন্তানও মারা যায়।
পঞ্চগড় সদর থানা পুলিশের ওসি রবিউল হাসান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আক্তারুজ্জামানের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের কাউনিখুয়া গ্রামে। তিনি জেলা শহরের একটি ইলেক্ট্রনিক পণ্যের শো-রুমের বিক্রয় প্রতিনিধি ছিলেন।
সফিকুল আলম/আরএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬