মাল কম দেয়ায় সর্দারকে গুলি
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির মাল ভাগ-ভাটোয়ারাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ডাকাতের গুলিতে ডাকাত সর্দার দেলোয়ার হোসেন ওরফে রাজা (২৮) নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার পূর্বাচল উপ-শহরের ৮নং সেক্টর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওরফে রাজা রাজধানীর গেন্ডারিয়া এলাকার ফুল মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, ডাকাতির পর পূর্বাচল উপ-শহরের ৮নং সেক্টরে ৭-৮ জনের ডাকাত দল মাল ভাগ-ভাটোয়ারা করছিল।
এ সময় মাল কম দেয়ায় ডাকাত সর্দার দেলোয়ার হোসেন ওরফে রাজাকে গুলি করে প্রতিপক্ষ ডাকাত দল। এতে রাজা গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে ৩০০ ফুট রাস্তায় টহলরত পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে একটি শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আহত ডাকাত সর্দার রাজাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, নিহত দেলোয়ার হোসেন ওরফে রাজার বিরুদ্ধে বন্দর, সোনারগাঁও, গাইবান্ধাসহ বিভিন্ন থানায় ডজন খানেক ডাকাতি মামলা রয়েছে। তিনি আন্তজেলা ডাকাত দলের সর্দার। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মীর আব্দুল আলীম/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ লক্ষ্মীপুরে ৩ শতাধিক মানুষের খাবারের আয়োজন, বিএনপি কর্মীর জরিমানা
- ২ মাদকের আসামি ছিনিয়ে নিতে ডিবির গাড়িতে হামলা, গ্রেফতার ৪
- ৩ নারী সমাজকে পেছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না: মঞ্জু
- ৪ এবার কোনো ভোট ইঞ্জিনিয়ার-ভোট চোরদের ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির
- ৫ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইসিতে জমিয়ত নেতার অভিযোগ