যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
যশোরের বেনাপোল থেকে মিন্টু শেখ (৩৫) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মিন্টু বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের আকুব্বারের ছেলে।
মঙ্গলবার সকালে বেনাপোল পৌর এলাকার কাগজপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান চৌধুরী বলেন, খুলনার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিন্টু দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এলাকায় ফিরে গোপনে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামি মিন্টুকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
মো. জামাল হোসেন/আরএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে