পিরোজপুর কারাগারে হাজতির মৃত্যু
প্রতীকী ছবি
পিরোজপুর জেলা কারাগারে নুরুল ইসলাম আকন (৪৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার রাতে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত হাজতি মঠবাড়িয়া উপজেলার ছোট শৌলা গ্রামের সিরাজউদ্দিন আকনের ছেলে।
পিরোজপুর জেলা কারাগারের জেলার এজি মাহমুদ জানান, নুরুল ইসলাম আকন মঠবাড়িয়া থানার একটি চাঁদাবাজি মামলার আসামি। গত ১৪ জুলাই থেকে সে পিরোজপুর জেলা কারাগারে রয়েছে। সোমবার রাত পৌনে ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তাকে তাৎক্ষণিকভাবে পিরোজপুর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক শিশির অধিকারী হাজতি নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক শিশির অধিকারী জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। এ বিষয়ে পিরোজপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
হাসান মামুন/এসএস/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব