রূপগঞ্জে চিতা বাঘের শাবক উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে চিতা বাঘের একটি শাবক উদ্ধার করেছে এলাকাবাসী। বুধবার সকালে মিরপুর চিড়িয়াখানার প্রাণী সম্পদ বিভাগের প্রতিনিধি দলের কাছে বাঘ শাবকটি হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার রাতে এ শাবকটি উদ্ধার করে চনপাড়া ফাঁড়ি পুলিশের হেফাজতে রাখা হয়। বাঘের শাবক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চনপাড়া ফাঁড়ির উপ-পরিদর্শক রোকনুজ্জামান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বুধবার রাতে চিতা বাঘের শাবকটিকে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসীকে খবর দেয় কয়েকজন তরুণ। পরে স্থানীয় এলাকাবাসী একত্রিত হয়ে বাঘের শাবকটিকে ধাওয়া করে।
ধাওয়া খেয়ে শাবকটি পার্শ্ববর্তী পরিত্যক্ত পাকা বাড়িতে আশ্রয় নেয়। এক পর্যায়ে লোকজন নানা কৌশলে সেটিকে উদ্ধার করে। পরে বাঘের শাবকটিকে চনপাড়া ফাঁড়ি পুলিশের হেফাজতে রাখা হয়।
খবর পেয়ে মিরপুর চিড়িয়াখানার প্রাণী সম্পদ বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে আসেন। পরে শাবকটিকে মিরপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. জাহাঙ্গীর হোসেন রতন বলেন, বাঘের শাবকটিকে উদ্ধার করে পুলিশ মিরপুর চিড়িয়াখানার প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করেছে।
মীর আব্দুল আলীম/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ লক্ষ্মীপুরে ৩ শতাধিক মানুষের খাবারের আয়োজন, বিএনপি কর্মীর জরিমানা
- ২ মাদকের আসামি ছিনিয়ে নিতে ডিবির গাড়িতে হামলা, গ্রেফতার ৪
- ৩ নারী সমাজকে পেছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না: মঞ্জু
- ৪ এবার কোনো ভোট ইঞ্জিনিয়ার-ভোট চোরদের ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির
- ৫ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইসিতে জমিয়ত নেতার অভিযোগ