ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু

প্রকাশিত: ১১:২৩ এএম, ১১ আগস্ট ২০১৫

যান্ত্রিক ত্রুটির কারণে টানা ৩৫ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড পাওয়ার প্লান্টের উৎপাদন শুরু হয়েছে। ত্রুটি সারানোর পর সোমবার দুপুর থেকে উৎপাদন শুরু হয়।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের কারিগরী বিভাগ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই দুপুরে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ কেন্দ্রের ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড পাওয়ার প্লান্টের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে কারখানার নিজস্ব প্রকৌশলীরা প্রায় ৩৫ দিন মেরামত কাজ সম্পন্ন করলে দুপুরে পুনরায় উৎপাদন শুরু হয়।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদুর রহমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর