৭০ হাজার ইয়াবা পৌঁছালে ৪০ হাজার টাকা পান তিনি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ৭০ হাজার পিস ইয়াবাসহ আজিজুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কের পাগলার তালতলা পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
আটক আজিজুল কক্সবাজারের লেঙ্গুরবিল এলাকার আমিন আহম্মেদের ছেলে।
ফতুল্লা মডেল থানা পুলিশের এএসআই এজাজুল হক জানান, দুপুরে যানবাহনে তল্লাশির সময় ঢাকাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা দেখে সন্দেহ হয়। পরে অটোরিকশাটি আটক করে পুলিশ তল্লাশি চালালে আজিজুলের কাছে থাকা একটি ব্যাগে ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আজিজুল জানিয়েছে, তাকে আলম নামে এক ব্যক্তি ৪০ হাজার টাকার বিনিময়ে ইয়াবার এই চালান যাত্রাবাড়ী পৌঁছে দিতে বলেছে। পাগলা থেকে এক ব্যক্তি ইয়াবার চালানটি তার হাতে তুলে দিয়েছে।
শাহাদাত/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ লক্ষ্মীপুরে ৩ শতাধিক মানুষের খাবারের আয়োজন, বিএনপি কর্মীর জরিমানা
- ২ মাদকের আসামি ছিনিয়ে নিতে ডিবির গাড়িতে হামলা, গ্রেফতার ৪
- ৩ নারী সমাজকে পেছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না: মঞ্জু
- ৪ এবার কোনো ভোট ইঞ্জিনিয়ার-ভোট চোরদের ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির
- ৫ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইসিতে জমিয়ত নেতার অভিযোগ