নূরের হোসেনের বান্ধবী নীলা কারাগারে
নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের ‘বান্ধবী’ কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলাকে হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ আদালত পাড়ায় অবস্থিত গারদখানার দায়িত্বে থাকা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিনয় জানান, আনুমানিক দুপুর ২টার দিকে নীলাকে গারদ খানায় আনা। প্রায় আধঘণ্টার মতো তিনি গারদখানায় ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। কাগজপত্র তৈরি করতে যতটুকু সময় লেগেছে ততটুকু সময়ই গারদখানায় ছিলেন নীলা। তবে এ সময় নীলার কোনো আত্মীয়-স্বজন তার সঙ্গে দেখা করতে আসেননি।
এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার এহসান উদ্দিন চৌধুরী জানান, দুই দিনের রিমান্ড শেষে নীলাকে কারাগারে পাঠানো হয়েছে।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার