কালীগঞ্জে আইসক্রিম ফ্যাক্টরি সিলগালা
ভ্রাম্যমাণ আদালত ভেজাল বিরোধী অভিযান চালিয়ে উপজেলার পৌর এলাকায় তুমলিয়া এলাকার ছাত্র-বন্ধু আইসক্রিম ফ্যাক্টরিকে সিলগালা এবং মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ অভিযান চালানো হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলামের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারা মোতাবেক ওই ব্যবসায়ীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা এবং এক হাজার পিস আইসক্রিম, বিভিন্ন ধরনের কেমিক্যাল, নিষিদ্ধ পলিথিন, বালি, পোলার ও চকবার লেখা অসংখ্য স্টিকার জব্দ করেন।
আব্দুর রহমান আরমান/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুর্গাপুরে ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত
- ২ গাজীপুরে ভাড়া বাসায় ঝুলছিল পোশাকশ্রমিকের মরদেহ
- ৩ তারেক রহমানের হস্তক্ষেপ চাইলেন জামায়াতের নবানির্বাচিত এমপি
- ৪ লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির ঘটনায় বিএনপির দুই কর্মী গ্রেফতার
- ৫ হাতিয়ায় বিএনপির সম্মানহানিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা