নৌকা থেকে পড়ে প্রাণ গেল পলাশের
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পাগলা নদীতে ডুবে পলাশ আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্যামপুর ইউনিয়নের উমরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পলাশ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগরের চান্দু আলীর ছেলে।
শিবগঞ্জ থানা পুলিশের ওসি (অপারেশন) কবির হোসেন জানান, সকালে রাজমিস্ত্রির কাজে বাড়ি থেকে বের হন পলাশ আলী। কাজ শেষে বেলা পৌনে ১২টার দিকে উমরপুর পাগলা নদী ঘাটে বাইসাইকেল নিয়ে নৌকা যোগে বাড়ি ফিরছিলেন। এসময় নদীতে পড়ে পলাশ আলী ডুবে যান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় পলাশের মরদেহ উদ্ধার করা হয়।
মোহা. আব্দুল্লাহ/আরএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মদ্যি’
- ২ প্রস্তুত মৌলভীবাজারের পর্যটনকেন্দ্র, হোটেল-রিসোর্টে আগাম বুকিংয়ে ভাটা
- ৩ বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবি, না পেয়ে যুবককে কুপিয়ে জখম
- ৪ বালুর ঘাট দখলকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫
- ৫ গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ ৩