পেকুয়ায় মাদরাসাছাত্রীর আত্মহত্যা
কক্সবাজারের পেকুয়ায় কাউছার আকতার (১৪) নামে এক মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত কাউছার আকতার পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের মিয়ারপাড়া এলাকার মাহাবুব আলমের মেয়ে ও পূর্ব উজানটিয়া মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী।
পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূঁইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। পারিবারিক কলহের জেরে মেয়েটি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এরপরও আসল বিষয় জানতে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁদপুরে ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন, ব্যাপক ক্ষয়ক্ষতি
- ২ মহাসড়কে ট্যাংকলরি থেকে তেল চুরির ভিডিও ভাইরাল
- ৩ যুবদল নেতা কামাল হত্যা, বিএনপি-যুবদল নেতাসহ ৬ জনকে আসামি
- ৪ স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়
- ৫ ফেসবুক পোস্ট নিয়ে মারামারি, ভাইয়ের হাতে কৃষকদল নেতা নিহতের অভিযোগ