পিরোজপুরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
পিরোজপুর সদর উপজেলার সিকদার মলিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার কামরুজ্জামান চাঁনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরদার কামরুজ্জামান চাঁন বিএনপি পিরোজপুর জেলা কমিটির স্বণির্ভর বিষয়ক সম্পাদক।
৫ আগস্ট স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব শরীফা আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানা গেছে, পিরোজপুর সদর থানার দ্রুত বিচার মামলা (মামলা নং-০১/১৫) এর অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাকে এ বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।
হাসান মামুন/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব