বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
বাগেরহাটের কচুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক শ্রমিক।
বুধবার বিকেলে কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের বিলকুল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় আকব্বর নাকিবের বাড়ির নির্মাণকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শ্রমিকরা হলেন- কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের বিলকুল এলাকার জয়নাল শেখের ছেলে হারেজ শেখ (৪০) ও একই ইউনিয়নের কাকারবিল এলাকার প্রয়াত সত্তার শেখের ছেলে তানজিল শেখ (৪৫)। আহত শ্রমিক কাকারবিল গ্রামের মালেক মোল্লাকে (৩৫) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির জানান, বিলকুল গ্রামের আকব্বর নাকিবের বাড়ির নির্মাণকাজ চলছিল। বুধবার বিকেলে ওই বাড়ির মেঝেতে ঢালাইয়ের কাজ করার সময় একটি বিদ্যুতের তারের মাধ্যমে ঘরটি বিদ্যুতায়িত হলে ওই শ্রমিকরা মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
শওকত আলী বাবু/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ২ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৩ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৪ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৫ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা