ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর স্টেশনে নিয়মিত ট্রেন থামা ও স্থায়ীভাবে স্টেশন মাস্টার নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার বেলা ১১টায় নেজামপুর রেলস্টেশনে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালীন সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাঃ জিয়াউর রহমান, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল, নিতাই চন্দ্রবর্মন প্রমুখ।
বক্তারা তে-ভাগা আন্দলনের বীরাঙ্গনা নেত্রী ইলা মিত্রের স্মৃতি বিজড়িত নেজামপুর রেল স্টেশনটিতে স্টেশন মাস্টারের নিয়মিত উপস্থিতি নিশ্চিত ও যাত্রীদের জন্য নিয়মিত ট্রেন থামার দাবি জানান। উল্লেখ্য, এ স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে চলতি বছর ৩ জন যাত্রী প্রাণ গেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
মোহাঃ আব্দুল্লাহ/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মদ্যি’
- ২ প্রস্তুত মৌলভীবাজারের পর্যটনকেন্দ্র, হোটেল-রিসোর্টে আগাম বুকিংয়ে ভাটা
- ৩ বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবি, না পেয়ে যুবককে কুপিয়ে জখম
- ৪ বালুর ঘাট দখলকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫
- ৫ গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ ৩