পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল বিস্ফোরণ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সংঘবদ্ধ হওয়ার খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর এই বিস্ফোরণ করা হয়।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছনবাড়ীর হরপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ আলী জানান, গোপন সূত্রে খবর পাই একটি অটোমোবাইল ওয়ার্কশপের পেছনে অনেক লোক জমায়েত হচ্ছে, কোনো একটি ঘটনা ঘটানোর উদ্দেশ্যে। ঘটনাস্থলের কাছাকাছি যাওয়া মাত্রই দুর্বৃত্তরা পুলিশের গাড়ি দেখে ককটেলের বিস্ফারণ ঘটায়। এ সময় বিস্ফোরণে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করে স্থানীয় লোকজন।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে চারটি তাজা ককটেল ও বেশকিছু লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।
জেডএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা