বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে স্বপন বিশ্বাস (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সাধুরপাড়া ইউনিয়নের দাসেরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত স্বপন বিশ্বাস দাসপাড়া গ্রামের শ্রী বল দাসের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে স্বপন বিশ্বাস দাসেরহাট বাজারে নিজ দোকান খুলতে গিয়ে বিদ্যুতের তার মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে মাটিতে পড়ে থাকা তারগুলো ঠিক করার সময় বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন। এসময় ব্যবসায়ী ও স্বজনরা গুরুতর আহতাবস্থায় তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে জামালপুর নিয়ে যাওয়ার পথেই স্বপন বিশ্বাসের মৃত্যু হয়।
শুভ্র মেহেদী/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা
- ২ ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
- ৩ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ৪ মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন
- ৫ অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা