পাবনায় এসকে সিনহার বিরুদ্ধে জিডি
ফাইল ছবি
প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা ও আপত্তিকর মন্তব্য করায় পাবনায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পাবনা শহরের গোপালপুর মহল্লার খন্দকার আব্দুল মান্নানের ছেলে আওয়ামী লীগ নেতা খ ম হাসান কবির আরিফ মঙ্গলবার দুপুরে এ জিডি করেন।
হাসান কবির আরিফ কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি।
জিডিতে হাসান কবির আরিফ উল্লেখ করেন, সম্প্রতি যুক্তরাজ্যে এক কনফারেন্সে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আপত্তিকর, মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেন। এতে বাংলাদেশ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ও সম্মান ক্ষুণ্ন হয়েছে। তাই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে এ জিডি করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক বলেন, সাধারণ ডায়েরি পেয়েছি। তদন্ত পূর্বক এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
একে জামান/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা