ফেসবুকে অশালীন মন্তব্য : মানহানির মামলা যুবলীগ নেত্রীর
ফাইল ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য ও মিথ্যা তথ্য দিয়ে মানহানির অভিযোগ এনে আওয়ামী যুব মহিলা লীগের তিন নেত্রীর বিরুদ্ধে আদালতে মানহানির অভিযোগে মামলা করেছেন সংগঠনটির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক সায়রা বানু রৌশনী।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল ইমরান খানের আদালতে এ মামলা করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আসাদুজ্জামান খান।
আসামিরা হলেন- যুব মহিলা লীগের চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক জুলেখা বেগম, মহানগর কমিটির সদস্য ও ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি সোনিয়া আজাদ এবং ৩৯ নম্বর ওয়ার্ডের ইউনিট আহ্বায়ক আসমানী ঝুমুর।
আইনজীবী আসাদুজ্জামান খান জাগো নিউজকে বলেন, ‘অভিযুক্তরা বিভিন্ন সময় ফেসবুকে আমার বাদী সায়রা বানু রৌশনী’র বিরুদ্ধে অশালীন মন্তব্য ও মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন, যার মাধ্যমে তার বাদীর মানহানি হয়েছে। আজ তিনি বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছেন। আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।’
জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা