ঠাকুরগাঁও যুবদলের সভাপতি গ্রেফতার
ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ চৌধুরী আবু নুরকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে গড়েয়া এলাকা থেকে নুরসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার কেন্দ্রীয় কর্মসূচিতে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেয়ার কারণে ও পূর্বের নাশকতার মামলায় মহেবুল্লাহ চৌধুরী আবু নুরসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
রবিউল এহ্সান রিপন/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে ফেরত গেলেন ভারতীয় নারী
- ২ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ৩ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৪ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৫ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী