মাদারীপুরে ইউপি সদস্য হত্যা, ওসি-মেয়রের বিরুদ্ধে মামলা
মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য খবির মৃধা (৪০) হত্যার ঘটনায় নিহতের বাবা নূরু মৃধা বাদী হয়ে কালকিনির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।
মামলায় কালকিনি থানা পুলিশের ওসি কৃপাসিন্দু বালা, পৌর মেয়র এনায়েত হোসেন এবং খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আকরাম হোসেনসহ ২৩ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে নথিভুক্ত করতে নির্দেশ দিয়েছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও ইউপি সদস্য খবির মৃধা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়।
এ সময় কালকিনি থানা পুলিশের ওসি কৃপাসিন্দু বালা, পৌর মেয়র এনায়েত হোসেন ও খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আকরাম হোসেনের হুমুকে অন্য আসামিরা বোমা মেরে নূরু মৃধার ছেলে বাঁশগাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য খবির মৃধাকে হত্যা করে।
এ বিষয়ে মামলার অন্যতম আইনজীবী মো. সেলিম মিয়া বলেন, রোববার দুপুরে ২৩ জনকে আসামি করে কালকিনির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন নিহত খবির মৃধার বাবা। মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে নথিভুক্ত করতে নির্দেশ দিয়েছেন আদালত।
এ কে এম নাসিরুল হক/এএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম