টাঙ্গাইলের শীর্ষ সন্ত্রাসী রনি রিমান্ডে
টাঙ্গাইলের শীর্ষ সন্ত্রাসী আতিকুর রহমান ওরফে ‘কোয়াটার’ রনির (২৮) দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুনিরা সুলতানা শুনানি শেষে এ আদেশ দেন।
রোববার বিকেলে রনির ১০ দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ (ডিবি)। শীর্ষ সন্ত্রাসী আতিকুর রহমান ওরফে কোয়াটার রনি টাঙ্গাইল শহরের দেওলা এলাকার বেলায়েত হোসেনের ছেলে।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ঢাকার নিউমার্কেট এলাকা থেকে ও ঢাকা পুলিশের সহযোগিতায় রনিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গত ৫ সেপ্টেম্বর একটি অস্ত্র মামলা করা হয়। ওই অস্ত্র মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যা মামলাসহ আরও ৫টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত রনিকে রোববার বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। পরে শুনানি শেষে তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদের দিনে একমাত্র বিনোদন কেন্দ্র বন্ধ, দর্শনার্থীদের ক্ষোভ
- ২ সুবিধাবঞ্চিত ৬০০ মানুষের মুখে হাসি ফোটালো ‘জয়ফুল জার্নি’
- ৩ ঈদের দিনে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা
- ৪ নানাবাড়ি যাওয়ার পথে নৌকাডুবি, সবাই সাঁতরিয়ে তীরে উঠলেও পারেনি সুফিয়া
- ৫ ঈদে ঘুরতে বেরিয়ে চলন্ত নসিমন থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু