ছাত্রলীগ নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ ৩ দফা দাবি
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স বাতিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স বাতিল, যৌন নিপীড়নকারী শিক্ষকের শাস্তি ও ছাত্রলীগের সভাপতিসহ পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন ছাত্রলীগের নেতারা।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব বঙ্গবন্ধু অডিটরিয়ামে সাংবাদিক সম্মেলনে এ দাবি জানান তারা। দাবি না মানলে সাধারণ শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত রাখবে বলেও আয়োজিত সাংবাদিক সম্মেলন ঘোষণা দেন।
সাংবাদিক সম্মেলনে সাময়িক বহিষ্কৃত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচ নেতা সভাপতি সজিব তালুকদার, সহ-সভাপতি মো. ইমরান মিয়া, আদ্রিতা পান্না, যুগ্ম-সাধারণ সম্পাদক জাবির ইকবাল ও ইয়াসির আরাফাতসহ সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরিফ উর রহমান টগর/আরএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
- ২ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ৩ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৪ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৫ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে