হবিগঞ্জে চলন্ত মাইক্রোবাসে আগুন
হবিগঞ্জের বাহুবলে চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের জাঙ্গালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো গ ১৪-৯৩৬১) একটি মাইক্রোবাস চলন্ত অবস্থায় ইঞ্জিনে আগুন ধরে যায়। তাৎক্ষণিক চালক গাড়িটি দাঁড় করিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেন। এরই মধ্যে গাড়ির সামনের পুরো অংশটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন বালতিতে পানি নিয়ে এনে আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে এলেও গাড়িটি অর্ধেকেরও বেশি পুড়ে যায়।
এ বিষয়ে বাহুবল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখছি।
আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ২ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৩ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৪ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম
- ৫ মশায় অতিষ্ঠ পৌরবাসী, ৮ লাখ টাকা বরাদ্দ থাকলেও সুফল নেই