বন্ধতেও খোলা থাকবে আখাউড়া ইমিগ্রেশন
ছবি-ফাইল
হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে আগামী শনিবার (২০ অক্টোবর) পর্যন্ত বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।
তবে এ সময়ে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আখাউড়া স্থলবন্দরের আমাদানি-রফতানিককারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, পূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে আগামী শনিবার পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হবে। রোববার থেকে যথারীতি আমদানি-রফতানি স্বাভাবিক হবে।
আজিজুল সঞ্চয়/এমএএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদের দিনও পরম মমতায় বেওয়ারিশ বৃদ্ধের দাফন করলো ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’
- ২ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক
- ৩ ফেনীতে দুই চালকের ঝগড়ার সময় আরেক বাসের ধাক্কা, নিহত ৩
- ৪ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: কারণ জানতে দুই তদন্ত কমিটি
- ৫ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত, খবর শুনে দাদার মৃত্যু