পথচারীদের বাঁচাতে গিয়ে প্রাণ গেল রাকিবের
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিব মিয়া (১৮) নামে এক বাকপ্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নাটাই (দক্ষিণ) ইউনিয়নের শালগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব পৌরশহরের গোকর্ণঘাট এলাকার শামছু মিয়ার ছেলে। এ ঘটনায় হৃদয় (১৬), ছুটন (১৪) ও হাবিবা (৫) নামে আহত তিনজনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিবসহ তিন মোটরসাইকেল আরোহী সদর উপজেলার সিন্দুরা এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে শালগাঁও এলাকায় এক নারী ও দুই শিশুকে বাঁচাতে গিয়ে সড়কের পাশে একটি দেয়ালে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাকিব মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিয়ামত উল্লাহ্ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা