নড়াইলে মাশরাফিকে নিয়ে মিছিল
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দেশের সবচেয়ে বড় সম্পদ আখ্যায়িত করায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল হয়েছে।
সোমবার বেলা ১১ টায় শুভেচ্ছা ক্লাব ও নড়াইলের সাধারণ জনগণ এ আনন্দ মিছিল বের করে। মিছিলটি জেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় নড়াইলের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মিছিলে অংশগ্রহণ করেন।
গত ৪ অক্টোবর দেশব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন উপলক্ষে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী মাশরাফি বিন মর্তুজাকে দেশের সবচেয়ে বড় সম্পদ আখ্যায়িত করে তার জন্য দোয়া কামনা করেন।
এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬