গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের অধিকার ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করা হয়েছে।
বুধবার দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনকে পুনর্গঠন ও ইভিএম পদ্ধতি বাতিল, নির্বাচনে সেনা মোতায়েনসহ বিভিন্ন দাবিতে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করা হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে সবদলের অংশগ্রহণে যেন একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় সেজন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা আশাবাদী জাতীয় ঐক্য ফ্রন্টের মাধ্যমে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে। এছাড়া একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী খালেদা জিয়াসহ বিএনপির একাধিক নেতাকর্মীকে কারাগার থেকে মুক্ত করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
রবিউল এহসান রিপন/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে ফেরত গেলেন ভারতীয় নারী
- ২ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ৩ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৪ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৫ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী