টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
গোড়াই হাইওয়ে থানা পুলিশের ওসি হুমায়ুন কবীর জানান, বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হলে নারী, শিশুসহ ও অপর যাত্রীরা আহত হয়।
স্থানীয় লোকজন, দমকল বাহিনীর কর্মীরা ও মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে কুমুদিনী হাসপাতালে ভর্তিকৃত টাঙ্গাইল সদরের সাদ্দাম হোসেন (২০), ভুয়াপুরের সোহরাব আলী(৪৫), আব্দুল হাকিম(৪৭), ঘাটাইলের হযরত আলী (৬০) ও মর্জিনা বেগম (২২) এর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের মতো মিথ্যাবাদী শক্তি দুনিয়ায় নেই: চরমোনাই পীর
- ২ লন্ডন থেকে একজন মুফতি এসেছেন, উনি ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন
- ৩ শুধু ভোটের দিন নয়, নির্বাচন পরবর্তী কয়েকদিনও সতর্ক থাকতে হবে
- ৪ নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৩৫ বন্দি
- ৫ লক্ষ্মীপুরে ৩ শতাধিক মানুষের খাবারের আয়োজন, বিএনপি কর্মীর জরিমানা