মঠবাড়িয়ায় পানির ট্যাঙ্কে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
মঠবাড়িয়া পৌর শহরে কেএম লতিফ সুপার মার্কেটের নির্মাণাধীন পানির ট্যাঙ্কে পড়ে ৭ম শ্রেণির ছাত্র মিঠুর (১৩) মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মিঠু পাশবর্তী পাথরঘাটা উপজেলার শতকর গ্রামের মৃত ইউনুচ মিয়ার ছেলে ও সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে।
পুলিশ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর জেলা মর্গে পাঠিয়েছে।
থানা ও পারিবারিক সূত্রে জানাযায়, স্কুলছাত্র মিঠু গতকাল বিকেলে উপজেলার সেনের টিকিকাটা গ্রামে দুলাভাই সৌদি প্রবাসি নাছিরের বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যার পর বন্ধুদের সাথে ঘুরতে গেলে অসাবধানতাবসত ওই পানির ট্যাঙ্কে পড়ে যায়। মঠবাড়িয়া থানা পুলিশেল অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
হাসান মামুন/এমএএস/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব