সিলেটে শনিবার অর্ধদিবস বাস চলাচল বন্ধ
সড়ক পরিবহন আইনের শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারা বাতিলের দাবিতে শনিবার (২০ অক্টোবর) অর্ধদিবস বাস চলাচল বন্ধ থাকবে। শ্রমিক সংগঠনগুলো এ ঘোষণা দিয়েছে।
জানা গেছে, সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস দূরপাল্লার বাস যাতায়াত বন্ধ থাকবে।
শুক্রবার (১৯ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে দুপুর ১২টায় দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভাগীয় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওছমান আলী।
ছামির মাহমুদ/এএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদের দিনে একমাত্র বিনোদন কেন্দ্র বন্ধ, দর্শনার্থীদের ক্ষোভ
- ২ সুবিধাবঞ্চিত ৬০০ মানুষের মুখে হাসি ফোটালো ‘জয়ফুল জার্নি’
- ৩ ঈদের দিনে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা
- ৪ নানাবাড়ি যাওয়ার পথে নৌকাডুবি, সবাই সাঁতরিয়ে তীরে উঠলেও পারেনি সুফিয়া
- ৫ ঈদে ঘুরতে বেরিয়ে চলন্ত নসিমন থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু