২ নভেম্বর রাজশাহীতে সমাবেশ করতে চায় ঐক্যফ্রন্ট
আগামী ২ নভেম্বর (শুক্রবার) রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ওই সমাবেশ করতে মহানগর পুলিশের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। সোমাবার দুপুরে মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন এ আবেদন করেন ।
আবেদনে সমাবেশের জন্য ২ নভেম্বর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় চাওয়া হয়েছে।
এর প্রচারণার জন্য ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বের সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাইকিংয়েরও অনুমতি চাওয়া হয়েছে।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম বিভাগীয় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ থেকে আগামী সংসদ নির্বাচনের দিক নির্দেশনা আসবে।
তিনি জানান, তাদের আবেদনটি রাজশাহী মহানগর পুলিশের কমিশনার এ কে এম হাফিজুর রহমান জমা নিয়েছেন এবং স্বাক্ষরিত কপি তাদের হাতে দিয়েছেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, আবেদনটি যাচাই-বাছাই চলছে। এনিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
- ২ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ৩ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৪ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৫ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে