সারাদেশে শিশু হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন
সারাদেশে অব্যাহত শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় শহরের টাউন ক্লাব সড়কে জেলা মহিলা পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মানববাধিকার কমিশন জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার, জেলা মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খালেদা আক্তার হেনা, সাধারণ সম্পাদক হেলেনা রফিক, সাংগঠনিক সম্পাদক মাতোয়ারা বেগম তুলি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হারুন-অর-রশীদ, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাঈনুল আহসান মুন্না প্রমুখ।
হাসান মামুন/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব