ফিল্মি স্টাইলে শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে হত্যা
গাজীপুরের শ্রীপুরের কেওয়া পশ্চিম খন্ড গ্রামে ওমর ফারুক (২৭) নামে শ্রমিক লীগের এক নেতাকে ফিল্মি স্টাইলে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কেওয়া পশ্চিম খন্ড মসজিদ মোড় থেকে তাকে একটি গাড়িতে তুলে নিয়ে দুহাত বিচ্ছিন্ন করে কেওয়া পশ্চিম খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফেলে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে স্থানীয় লোকজন ও তার স্বজনরা উদ্ধার করে প্রথমে আল-হেরা হাসপাতাল ও পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওমর ফারুক কেওয়া পশ্চিম খন্ড গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর পৌর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক এবং শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া তিনি শ্রীপুর উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক রাকিবুল হাসানের ভাতিজা।
এ ঘটনার প্রতিবাদে বেলা ১১টার দিকে শ্রীপুর পৌর শহরে প্রতিবাদ সভা করেছে শ্রমিকলীগ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের বাবা হাফিজুল ইসলাম জানান, তার ছেলে ওমর ফারুক মাওনা চৌরাস্তার আমেরিকান টোবাকো নামের একটি প্রতিষ্ঠানের বাজারজাতকারী কর্মকর্তা হিসেবে চাকরি করত। প্রতিদিনের মতো সে প্রতিষ্ঠানে যাওয়ার জন্য সকালের দিকে বাড়ি থেকে বের হয়। অটোরিকশাযোগে আসার সময় মাওনা চৌরাস্তার মসজিদ মোড় এলাকায় ৭-৮ জন অজ্ঞাত যুবক তার গতিরোধ করে এলোপাথাড়ি মারপিট করে একটি গাড়িতে তুলে নেয়। পরে কেওয়া পশ্চিম খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাড়ি থেকে দুহাত বিচ্ছিন্ন অবস্থায় ফেলে যায়। তবে কি কারণে তার ছেলেকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
শিহাব খান/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইন অনুযায়ী ব্যবস্থা: আইজিপি
- ২ ‘তেল নেই’ ব্যানার ঝুলানো ফিলিং স্টেশনে মিললো ৯ হাজার লিটার তেল
- ৩ নাব্য সংকটে বন্ধ নৌচলাচল, মাইলের পর মাইল হেঁটে বালুচর পাড়ি
- ৪ এক হোটেলে দুই দিনে সারাবছরের বিক্রি
- ৫ বাড়িতে ডেকে নিয়ে বিএনপির ৬ সমর্থককে কুপিয়ে জখম করলেন ছাত্রলীগ নেতা