মেয়ে শিশুকে শ্লীলতাহানির চেষ্টায় কিশোরের সাজা
প্রতীকী ছবি
টাঙ্গাইলের মির্জাপুরে পাঁচ বছরের এক মেয়ে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা করার অপরাধে মো. রফিকুল ইসলাম নামে এক কিশোরকে এক মাসের সাজা দিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সেলিম রেজা।
রোববার সকালে মির্জাপুর থানা পুলিশ রফিকুলকে তার কার্যালয়ে হাজির করলে বিচারক সেলিম রেজা তাকে এ সাজা প্রদান করেন। রফিকুলের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাজলা গ্রামে। বাবার নাম মৃত মোফাজ্জল হোসেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার সকালে উপজেলা সদরের বাইমহাটি মসজিদ সংলগ্ন এলাকায় পাঁচ বছরের এক শিশুকে শ্লীলতাহানির উদ্দ্যেশে অঙ্গভঙ্গি করার সময় এলাকাবাসী রফিকুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন। পরে মির্জাপুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম রফিকুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) মো. সেলিম রেজার কার্যালয়ে হাজির করলে বিচারক তাকে এক মাসের সাজা প্রদান করেন।
মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সেলিম রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, দণ্ডবিধির ৫০৯ ধারায় রফিকুলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এস এম এরশাদ/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ