বান্দরবান পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন
বান্দরবানে পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় থেওয়াং মার্মাকে (হ্লা এ মং) আহ্বায়ক, ফারুক আহমেদ ফাহিমকে সদস্য সচিব করে ৪৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক চিং থোয়াই মার্মাসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন দায়িত্ব পাওয়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ফারুক আহমেদ ফাহিম জাগো নিউজকে জানান, সংগঠনের কার্যক্রমে আরো গতিশীলতা বাড়াবো। এছাড়া নতুন নতুন কর্মী সৃষ্টি করা হবে।
প্রসঙ্গত, গত ৬ জুন জেলা ছাত্রলীগের সম্মেলনে হামলার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করা হয়।
সৈকত দাশ/এআরএ/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বকেয়া বেতনের দাবিতে অবরোধ, ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটার যানজট
- ২ মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৭ মাসের কারাদণ্ড
- ৩ পার্বত্য শান্তি চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন
- ৪ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ৫ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের