কুয়াশার কবলে পড়ে ৪ ঘণ্টা ফেরি বন্ধ
ফাইল ছবি
চার ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে। রোববার ভোর ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, রোববার ভোরে হঠাৎ কুয়াশা বাড়তে থাকলে পদ্মায় দিকনির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। চলাচলরত ফেরিগুলোর দিক নির্ণয়ে সমস্যা হলে দুর্ঘটনা এড়াতে ভোর ৩টা থেকে সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, কুয়াশার কারণে ফেরি বন্ধ রাখা হয়। সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করে।
নাসিরুল হক/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম