নড়াইলে জাতীয় কৃষক সমিতির মানববন্ধন
পাটের মূল্য প্রতি মণ তিন হাজার টাকা করার দাবিসহ বিভিন্ন দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় কৃষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে শহরের রূপগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক নেতা মো. নওরোজ মোল্লা, মো. আবু সাঊদ প্রমুখ। বক্তারা অবিলম্বে সরকারের প্রতি পাটের মূল্য প্রতি মণ তিন হাজার টাকা করাসহ কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য এবং কৃষি উপকরণের মূল্য কমানোর দাবি জানান।
হাফিজুল নিলু/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ২ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের
- ৩ সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর
- ৪ ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে
- ৫ প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো বিল আকারে পেশ করবো