বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর সড়ক থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই যুবকের নাম মহিউদ্দিন মোহন (২৫)।
সোমবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জাগো নিউজকে জানান, রোববার রাতে অভিযান চালিয়ে পলোয়ান পোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহিউদ্দিন মোহন বেমগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের দ্বীপপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।
তিনি আরো জানান, রাতে উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের পলোয়ান পোল এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মোহনকে গ্রেফতার করা হয়।
পরে খোঁজ নিয়ে জানা যায়, মোহন বন্দুকযুদ্ধে নিহত সন্ত্রাসী বাশার মেম্বারের ভাগিনা। মোহনের বিরুদ্ধে থানায় ডাকাতি প্রস্তুতিসহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
মিজানুর রহমান/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে