মির্জাপুরে মাদকাসক্ত দুই যুবকের কারাদণ্ড
টাঙ্গাইলের মির্জাপুরে মাদক দ্রব্য সেবন ও বিক্রির অপরাধে মো. রাশেদ ও রকি নামের দুই যুবককে কারাদনণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম রেজা তাদের এ দণ্ড দেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওই দুই যুবক দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য সেবন, বিক্রি ও বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছিল। সোমবার সকালে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনারূল হক রেলস্টেশনের পশ্চিম পাশ থেকে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেন।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম রেজার সঙ্গে কথা হলে তিনি বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই যুবককে কারাদণ্ড দেয়া হয়েছে।
এসএস/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ