অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ২৪ বাংলাদেশি আটক
অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে শিশুসহ ২৪ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে বেশ কিছু নারী-পুরুষ ভারতে প্রবেশ করবে- এমন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবির একটি টহল দল সীমান্তের চরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন পুরুষ, ৭ জন নারী ও ৩ শিশুকে আটক করে। তাদের বাড়ি চট্টগ্রাম, খুলনা, ফরিদপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
বেনাপোল পোর্ট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সৈয়দ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুসহ ২৪ জনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা দিয়ে সোমবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
জামাল হোসেন/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফুলবাড়ীয়ায় অকটেন মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে জরিমানা
- ২ টঙ্গীতে উড়াল সড়কে চলন্ত প্রাইভেটকারে আগুন
- ৩ জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তি, আমির হামজার বিরুদ্ধে আলেমদের প্রতিবাদ
- ৪ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার
- ৫ প্রতারণার মাধ্যমে আত্মসাত করা অর্থ ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন