রাস্তা পার হতে গিয়ে প্রাণটাই গেল সজিবের
ছবি-প্রতীকী
মাদারীপুরের রাজৈর আমগ্রাম এলাকায় বুধবার সকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় সজিব মাতুব্বর (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত সজিব রাজৈর উপজেলার সুতার কান্দি গ্রামের মন্নাত মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের আমগ্রাম এলাকায় সজিব মাতুব্বর রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বরিশালগামী আলসানী নামের বাসটি সজিবকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বুধবার সকালে আমগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাসিরুল হক/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম