বৃদ্ধকে চাপা দিল বাস
ছবি-প্রতীকী
সাতক্ষীরায় বাসচাপায় আলি হোসেন সুলতান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িসহ চালক ও হেলপারকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আলি হোসেন পাথরঘাটা গ্রামের মৃত ইছাক আলির ছেলে।
আটকরা হলেন, বাসচালক যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের নন্দর বক্সের ছেলে আশরাফুল পাটোয়ারি ও হেলপার সাতক্ষীরা শহরের মুনজিতপুর গ্রামের জিয়াদ আলির ছেলে ইয়াছিন আরাফাত।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একে ট্রাভেলসের (ঢাকা মেট্রো-ব ১৪-৬৪৩৯) একটি বাস আখড়াখোলা মোড়ে পৌঁছালে আলি হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা গাড়িটি আটক করে চালক ও হেলপারকে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ২ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৩ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৪ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক
- ৫ ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ