ধান নিয়ে বাড়ি ফেরা হলো না গৌর ঘোষের
প্রতীকী ছবি
সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া বাজারে নছিমন উল্টে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার সকালে বাজারের সালাউদ্দিনের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক গৌর ঘোষ (৫৬) জেঠুয়া ঘোষপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, গৌরপদ ঘোষ নছিমনে ধান নিয়ে আসার জন্য বাড়ি থেকে বের হন। জেঠুয়া বাজারে পৌঁছালে নছিমন উল্টে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তালা থানা পুলিশের ওসি মেদেহী রাসেল বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আকরামুল ইসলাম/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ২ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৩ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৪ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক
- ৫ ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ