ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে জেলা জামায়াতের আমির গ্রেফতার

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৬ নভেম্বর ২০১৮

নাশকতার মামলায় ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আযম মো. আবু বকরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ১০টি বোমা ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শহরে নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আজ সকালে পানি উন্নয়ন বোর্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও জেলা জামায়াতের আমির আলী আযম মো. আবু বকরকে গ্রেফতার করা হয়।

পরে তার কাছ থেকে ১০টি বোমা ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। তার নামে ঝিনাইদহ সদর থানায় নাশকতার মামলা রয়েছে বলে জানান এসপি।

আহমেদ নাসিম আনসারী/এফএ/জেআইএম

আরও পড়ুন