বাবা-ছেলের টেক্কা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও তার ছেলে বিএনপি নেতা গোলাম মোহাম্মদ কায়সার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। বাবা-ছেলে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নির্বাচনী এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
তবে অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থী শাহ আলমকে ঠেকাতেই বাবা-ছেলে প্রার্থী হয়েছেন।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মো. রাব্বি মিয়ার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন তারা। নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন থেকে ছিটকে পড়া গিয়াস উদ্দিন বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আর বুধবার তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তার আইনজীবী মাসুম ও টুটুল।
অপরদিকে বাবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন গিয়াস উদ্দিনের ছেলে কায়সার।
এছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনে বাবা-ছেলে ছাড়াও মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশ।
শাহাদাত হোসেন/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধানের শীষের প্রচারণায় নোয়াখালীতে জিসাস নেতারা
- ২ নোয়াখালী কারাগারে ভোট বৃহস্পতিবার, প্রস্তুত দুই ভোটকক্ষ
- ৩ গৃহকর্ত্রীকে ‘মা’ ডাকতো শিশু মোহনা, তবুও চলতো অকথ্য নির্যাতন
- ৪ নতুন বাংলাদেশে তারুণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: মঞ্জু
- ৫ ভোট চাইতে গিয়ে হেনস্তার প্রতিবাদে যশোরে জামায়াতের মহিলা শাখার বিক্ষোভ