অনৈতিক কাজের অভিযোগে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা
নেত্রকোনা শহরের নাগড়া জেলা পরিষদ এলাকায় ঝুমা চৌহান (২৩) নামে এক গৃহবধূ স্বামীর হাতে খুন হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ঝুমা চৌহান সদর উপজেলার বাংলা ইউনিয়নের অজিত দাসের মেয়ে ও পৌর শহরের নাগড়া ঢাকাইয়া পট্টির এলাকার বীরবল চৌহানের (৩৫) স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাগড়া এলাকার চটপটি ব্যবসায়ী বীরবল চৌহান পারিবারিক কলহের জেরে তার স্ত্রী ঝুমা চৌহানকে জেলা পরিষদের সামনের রাস্তায় ছুরিকাঘাত করে খুন করেন। এ সময় স্থানীয়রা ঘাতক বীরবলকে আটক করে পুলিশে দেয়।

আটক বীরবল বলেন, ঝুমা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল। তিনমাস ধরে সে ঘর ছাড়া। অথচ এলাকায় থেকে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। ঘটনার আগেও ঝুমা অনৈতিক কর্মকাণ্ড করে আসে বলে দাবি করেন তিনি।
নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান জানান, ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কামাল হোসাইন/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ২ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৩ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৪ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
- ৫ চাঁদাবাজির অভিযোগে ওসির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন